ভোটের দিন ঠিক রেখে পাবনার দু’টি আসনে নতুন তফসিল

মনোনয়নপত্র জমার শেষ দিন ১৮ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের নতুন সীমানা জারি করে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুসারে ওই দুই আসনের তফসিল গত বৃহস্পতিবার রাতে ঘোষণা করা হয়। ইসি জনসংযোগ পরিচালক রূহুল আমিন মল্লিক এই তফসিলের কথা জানান।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত তফসিলে বলা হয়েছে, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র জমার শেষ দিন ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, ইসিতে আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি ২০২৬।