গোমস্তাপুরে পোস্টালে ভোটদানবিষয়ক অবহিতকরণ সভা
Printed Edition
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত রবিউল আওয়াল, উপজেলা এলজিইডি অফিসার আছহাবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা খাদ্য অফিসার জুনায়েদ করিম, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম খান, প্রবাসী কল্যাণ ব্যাংক শাখা ব্যবস্থাপক সানাউল্লাহ, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাব সভাপতি নুর মোহাম্মদ, স্বাধীন প্রেস ক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাব সভাপতি ডা: ওদুদসহ উপজেলার সব দফতরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা। অবহিতকরণ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কিভাবে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবে সে বিষয়গুলো তুলে ধরা হয়।