পটুয়াখালীতে আগুনে পুড়ল ব্যবসায়ীর বসতঘর
Printed Edition
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট চৌরাস্তা এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে কামরুল মুন্সির বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পেছনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী কামরুল মুন্সি বলেন, সন্তানদের স্কুলে পাঠিয়ে বাসায় ফিরে স্ত্রীর সাথে কথা বলছিলাম। হঠাৎ রান্নাঘরের দিক থেকে অস্বাভাবিক শব্দ শুনে এগিয়ে গেলে দেখি আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
আমরা দ্রুত বের হতে পেরেছি। তবে ঘরের আসবাবপত্র, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সব পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশপাশের বাড়িগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। প্রাথমিকভাবে আগুনের কারণ নির্ধারণে তদন্ত চলছে। স্থানীয়রা উদ্বিগ্ন যে, যদি আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আনা যেত, তাহলে পুরো এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।