বরিশাল নগরীর দু’টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

Printed Edition

বরিশাল ব্যুরো

বরিশাল নগরীতে দু’টি সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। নগরীর চাঁদমারি এলাকার মাদরাসা সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ এবং আমির খান সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বৃহস্পতিবার বিকেলে নগরীর চাঁদমারি পুলিশ অফিসার্স মেস সংলগ্ন মাদরাসা ও স্টেডিয়ামের পিছনের ১.০৮৩ কিলোমিটার সড়ক এবং ৪.৫০ মিটার ড্রেন নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

এ ছাড়া নগরীর ২২ নম্বর ওয়ার্ডস্থ আমির খান সড়ক বাইলেন আরসিসি দ্বারা (নবগ্রাম রোডের মুখ থেকে মোহাম্মাদিয়া মসজিদ পর্যন্ত) আরসিসি সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী, নির্বাহী প্রকৌশলী আবুল বাশারসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এ ছাড়া স্থানীয় বাসিন্দারাও এ সময় উপস্থিত ছিলেন।