সিভাসুর নতুন ট্রেজারার প্রফেসর : ড. মো: নূরুল হক
Printed Edition
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো: নূরুল হক। তিনি সোমবার সকালে সিভাসুর ট্রেজারার হিসেবে যোগদান করেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের গত ১১ জানুয়ারি জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চার বছরের জন্য ট্রেজারার পদে নিয়োগ দেয়া হয়।
প্রফেসর ড. মো: নূরুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে স্নাতক, ভারতের আইআইটি খড়গপুর থেকে স্নাতকোত্তর (এম টেক) এবং যুক্তরাজ্যের নিউক্যাসল আপন টাইন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। তার নতুন খবর কাব্যগ্রন্থের জন্য তিনি ২০১৬ সালে কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক ‘সাত বীর শ্রেষ্ঠ সম্মাননা’ অর্জন করেন। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামে জন্মগ্রহণ করেন ।
ট্রেজারার পদে যোগদানের পর প্রফেসর ড. মো: নূরুল হক-কে সিভাসুর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান শুভেচ্ছা জানান। সিভাসু অফিসার সমিতি এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও নবনিযুক্ত ট্রেজারারকে শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি।