৫০ লাখ টাকাসহ পটুয়াখালীতে ধানের শীষ প্রার্থীর কর্মী আটক
Printed Edition
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ধানের শীষের প্রার্থী এ বি এম মোশাররফ হোসেনের এক কর্মীকে বস্তাভর্তি টাকাসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটক ব্যক্তির নাম কাজল মৃধা। তিনি কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গত বুধবার রাত ১০টার দিকে পৌরসভার গার্লস স্কুল সড়ক থেকে আটক তাকে আটক করা হয়। পরে কলাপাড়া থানা নিয়ে যাওয়া হয়।
সূত্র জানায়, অভিযানের সময় একটি বস্তার ভেতর বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা টাকার পরিমাণ ৫০ লাখ টাকা। টাকাগুলো নির্বাচনী কাজে ব্যবহার করার জন্য বহন করা হচ্ছিল বলে জানা গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউছার হামিদ বলেন, বস্তাভর্তি টাকাসহ আটকে বিষয়টি সত্য। যাচাই-বাছাই করছেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাচাই-বাছাই শেষে বিস্তারিত বলা যাবে।