সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Printed Edition
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই দশকের গৌরবময় পথচলা পূর্ণ করল নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে ক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আবদুস সাত্তার প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা ও সাবেক সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মী, সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, আবু বকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, শাহাদাত হোসেন রতন, মিজানুর রহমান মামুন, রবিউল হুসাইন, মোকাররম মামুন, এস এম মনির হোসেন, কামরুজ্জামান মিলন, আকতার হাবিব, মাজহারুল ইসলাম, ইমরান হোসেন, কামালউদ্দিন ভূঁইয়া, মশিউর রহমান, রুবেল মিয়া, শাহিন সাকি, সিফাত প্রমুখ।