সিলেটে বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত
Printed Edition
সিলেট ব্যুরো
মহান মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী গতকাল সিলেটে পালিত হয়েছে। বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে হজরত শাহজালাল মাজার প্রাঙ্গণে এবং শাহপরান (র.) লতিফিয়া মাদরাসায় মরহুমের মাগফেরাত কামনা খতমে কুরআন অনুষ্ঠিত হয়। বাদ জোহর হজরত শাহজালালের (র.) দরগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে পর বঙ্গবীর এম এ জি ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়। দোয়া পরিচালনা করেন শাহপরান (র.) লতিফিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামছুল হক ভাদেশ^রী।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন মো: ছদরুল আলম চৌধুরী, মাওলানা আব্দুস সালাম, হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, মাওলানা আব্দুস সোবহান, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মালিক, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, অধ্যাপক জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাসিত শেরো, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, শাহ মোশাহিদুর রহমান, মানবাধিকার কর্মী ইউসুফ সেলু, হাফিজ জাহেদ আহমদ, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, সংগঠক শফিকুর রহমান ও শাহবাজ আলী প্রমুখ।