যুক্তরাষ্ট্রকে প্রতি ডলারের ৭০ সেন্ট দেওয়ার দিন শেষ : কানাডা

Printed Edition

সিটিভি নিউজ

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ‘আমাদের সামরিক বাহিনীর প্রতি ডলারের ৭০ সেন্ট যুক্তরাষ্ট্রে পাঠানোর দিন শেষ হয়ে গেছে।’ শনিবার মন্ট্রিলের লিবারেল পার্টির জাতীয় সম্মেলনে এ কথা জানান। তার এই বক্তব্যের পর উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান।

অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে মার্ক কার্নি আগামী দিনের প্রকল্পগুলোতে কানাডায় উৎপাদিত কাঁচামাল ও শ্রমিকদের অগ্রাধিকার দেয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা কানাডার লোহা, অ্যালুমিনিয়াম, কাঠ এবং কর্মীদের দিয়ে একটি শক্তিশালী কানাডা গড়ে তুলব।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কসহ ওয়াশিংটনের সাথে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার বিষয়টিও উল্লেখ করেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি জানান, ট্রাম্পের শুল্ক নীতিকে বর্তমানে প্রধান ও তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হলো দেশের ঐক্য ও সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা। সরকারের কানাডীয় পণ্য কেনার নীতির ওপর জোর দিয়ে কার্নি বলেন, এই উদ্যোগটি সারা দেশের সম্প্রদায়গুলোকে শক্তিশালী করতে এবং বিদেশি বাজারের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে।