দারুল উলুম এলেঙ্গায় ওয়াজ মাহফিল
Printed Edition
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দারুল উলুম এলেঙ্গা শিক্ষা পরিবারের উদ্যোগে ষষ্ঠবার্ষিক ওয়াজ মাহফিল আজ শনিবার বেলা ১১টায় শুরু হবে। এলেঙ্গা কলেজ মোড় (মহিলা শাখার সামনে) মুফতি সুলাইমান হাবিবের তত্ত্বাবধানে খতমে বুখারি ও ষষ্ঠবার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতির আসন গ্রহণ করবেন মুফতি আশরাফুজ্জামান কাসেমী।
প্রধান মেহমান থাকবেন- মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মাহফিলে আমন্ত্রিত অতিথিরা হলেন- শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ, শাইখুল হাদিস মাওলানা হাসান জামিল, মুফতি আবদুর রহমান, মাওলানা রেজাউল করিম ঘাটাইল, মুফতি সানোয়ার হোসেন সাইফী। বিজ্ঞপ্তি।