এবারের নির্বাচনে জনগণ অতীতের পুনরাবৃত্তি দেখতে চায় না : মাওলানা ওয়াহেদ মুরাদ
Printed Edition
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ অতীতের পুনরাবৃত্তি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে।
গত মঙ্গলবার বেলা ১১টায় নগরের মোমিন রোডের সালমা ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত খুন, সন্ত্রাস ও মব ভায়োলেন্সের ঘটনা ঘটছে, যা নির্বাচনপূর্ব পরিবেশের জন্য কোনোভাবেই কাম্য নয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর সুন্নি জোটের শীর্ষ নেতা ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার আবুল হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় নেতা ছৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী। বিজ্ঞপ্তি।