শা অ্যাসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড

Printed Edition

এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন কনসালট্যান্সি প্রতিষ্ঠান শা অ্যাসোসিয়েটস গত ২৯ ডিসেম্বর ঢাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজন করেছিল বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। প্রতিষ্ঠানটি তার জন্মলগ্ন থেকেই অফিসার ও কনসালট্যান্টদের মধ্যে কর্মদক্ষতা, উৎসাহ ও কাজের পরিধি বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবার বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন কোম্পানির প্রিমিয়ার কনসালট্যান্ট রুসলান শাহ আদিব; আউটস্ট্যান্ডিং পারফর্মেন্সের জন্য পুরস্কার জিতেছেন পারভেজ হোসাইন ও রাইজিং স্টার পুরস্কার জিতে নিয়েছেন হাসিব রশিদ। এছাড়াও দীর্ঘ ১৫ বছর অফিসের প্রতি দায়িত্ববোধের জন্য চিফ এডুকেশন কনসালট্যান্ট বাপন সাহাকে ‘এসেট অফ দ্য অর্গানাইজেশন’ সম্মানে ভূষিত করা হয়। বিজয়ী প্রত্যেককে টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী।