বরগুনায় নৌবাহিনীর নির্বাচনী টহল শুরু

Printed Edition

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলার ছয় উপজেলায় আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে জেলায় বিপুলসংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটারদের নির্বাচনী নিরাপত্তা জোরদার করতে নৌবাহিনীর এ টহলে জনসাধারণের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

নৌবাহিনী সূত্র জানায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নৌবাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম পরিচালনা করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা স্থানীয় প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।

বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো সময়জুড়েই কঠোর নিরাপত্তাব্যবস্থা বজায় থাকবে এবং যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের বিভিন্ন দফতরের সমন্বিত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন।