আফ্রিকার ৫৩ দেশের ওপর শুল্ক প্রত্যাহার চীনের
Printed Edition
এএফপি
কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে মে মাস থেকে এসওয়াতিনি ছাড়া আফ্রিকার ৫৩টি দেশের ওপর থেকে শুল্ক পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চীন। গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘোষণা দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চীন ইতোমধ্যেই ৩৩টি আফ্রিকান দেশ থেকে আমদানির জন্য শূন্য শুল্ক নীতি রয়েছে। কিন্তু গত বছর বেইজিং এই নীতিটি মহাদেশের ৫৩টি কূটনৈতিক অংশীদারের জন্য প্রসারিত করার পরিকল্পনা করেছে।
চীন আফ্রিকার বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং তার বিশাল ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলের প্রধান অবকাঠামো প্রকল্পগুলোর একটি মূল সমর্থক। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী মে মাস থেকে এসওয়াতিনি ছাড়া সমস্ত আফ্রিকান দেশে শূন্য শুল্ক প্রযোজ্য হবে। তারা তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখায় তাদের শুল্ক প্রত্যাহার করা হয়নি।