ক্র্যাব সভাপতি তমাল সম্পাদক বাদশা পুনর্নির্বাচিত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। এ ছাড়া আবারো সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা টিভির এম এম বাদশা।

অর্থ সম্পাদক পদে নয়া দিগন্তের আমিনুল ইসলাম সর্বাধিক ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ভোটগ্রহণ শেষে রাতে নবনির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। এবার ভোটার ছিলেন ২৯৯ জন। ভোট দিয়েছেন ২৮৪ জন সদস্য। ভোট বাতিল হয়েছে পাঁচজনের।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের। আহমদ আতিক ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব।

সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আরিফ পেয়েছেন ১৩০ ভোট।

সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১১৪ ভোট এবং হাসান উজ-জামান পেয়েছেন ৪২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী, সাংগঠনিক সম্পাদক পদে নিহাল হাসনাইন, অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম, দফতর সম্পাদক পদে ইসমাঈল হোসেন ইমু নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন আবু হেনা রাসেল, আইয়ুব আনসারী ও মাহবুব আলম।

এর আগে সহসভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগামী এক বছরের জন্য অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব দেবেন তারা।