নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠিন করছে সুইডেন

Printed Edition

ইনফোমাইগ্রেন্টস

নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরো কঠোর করতে যাচ্ছে ইউরোপের দেশ সুইডেন। চলতি বছরের ৬ জুন থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে বেশ কিছু নতুন ধারা যুক্ত করতে যাচ্ছে দেশটির সরকার। এই বছরের সেপ্টেম্বরে নর্ডিক এই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার আগেই এই নিয়ম আরোপ করতে যাচ্ছে দেশটি।

নিয়ম অনুযাযী, এখন থেকে সুইডেনে নাগরিকত্ব পেতে হলে দেশটিতে আট বছর থাকতে হবে। আগে তা ছিল পাঁচ বছর। সেই সাথে আবেদনকারীদের প্রতি মাসে ২০ হাজার সুইডিশ ক্রাউন উপার্জন (২০০০ ডলার) থাকতে হবে। আবার নাগরিকত্ব পেতে বিদেশীদের সুইডিশ ভাষা ও সংস্কৃতিবিষয়ক পরীক্ষাতেও পাস করতে হবে। তা ছাড়া সুইডেনে বা অন্য কোনো দেশে অপরাধের ইতিহাস থাকলে তাদেরকে সুইডেনে ৮ বছরের বেশি সময় থাকতে হবে।