রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় আতশবাজি র্যালি নিষিদ্ধ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানী ঢাকায় সব ধরনের আতশবাজি ও র্যালি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপি অর্ডিন্যান্স ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী এ আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, ওই সময়ে ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। এ ছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টিকারী কর্মকাণ্ড করা যাবে না। এ ব্যাপারে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।