চুয়েট ভিসির সাথে নবগঠিত শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ
Printed Edition
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত চুয়েটের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। গতকাল চুয়েটের সিন্ডিকেট কক্ষে শিক্ষক সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদের সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আবুল হাছান, সহসভাপতি অধ্যাপক ড. সুমন দে, যুগ্ম-সম্পাদক মো: সামিউন বাসির, কোষাধ্যক্ষ ড. মো: আরিফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হৃদয় মাসুম মিরাজ ও নির্বাহী সদস্য ড. মো: শামসুল আরেফীন। সাক্ষাৎকালে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শিক্ষকদের বিভিন্ন দাবি ও প্রস্তাব ভিসির নিকট তুলে ধরেন। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সমন্বয় রেখে গঠনমূলক ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।