ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক
Printed Edition
ভাঙ্গা (ফরিদপুর) থেকে সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ইউনিয়নের গ্রামবাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার এ সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হামিরদী ও মানিকদহ ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।