শীতবস্ত্র বিতরণ
শালিখা ইউএনও
Printed Edition
মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, এতিম ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। তালখড়িসহ উপজেলার বিভিন্ন এলাকার এতিম ও অসহায়দের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, সমাজ সেবা অফিসার মোছা: নাছিমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: লাল্টু মিয়া, শালিখা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমুখ। শালিখা (মাগুরা) সংবাদদাতা।