এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র
প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
Printed Edition
মোহাম্মদ জয়নাল আবেদীন
সহকারী অধ্যাপক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায়: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের উদ্দীপকটি পড়ে ১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
দিগন্ত ক্লাবের ২০২০ সালের ১ জানুয়ারি তারিখের তথ্যগুলো হলো- হাতে নগদ ২,০০০ টাকা, বকেয়া মজুরি ৪০০ টাকা, বকেয়া চাঁদা ৫০০ টাকা, দালানকোঠা ১২,০০০ টাকা, ১০% সুদে ঋণপত্র ৭,০০০ টাকা, ইজারা সম্পত্তি ৮,০০০ টাকা।
১। দিগন্ত ক্লাবের প্রারম্ভিক দায়ের পরিমাণ কত?
ক) ৬৫,০০০ টাকা
খ) ৭,০০০ টাকা
গ) ৭,৪০০ টাকা
ঘ) ৭,৯০০ টাকা
২। অব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের সদস্যদের কাছ থেকে বার্ষিক চাঁদার পরিবর্তে এককালীন মোটা অঙ্কের যে অর্থ পায় তাকে কী বলে?
ক) বিশেষ তহবিল
খ) অনুদান
গ) আজীবন সভ্যের চাঁদা ঘ) ভর্তি ফি
৩। অনুদানের অর্থের পরিমাণ কম হলে কী হিসেবে দেখানো উত্তম?
ক) আয়
খ) ব্যয়
গ) দায়
ঘ) সম্পত্তি
উত্তর: ১. গ, ২. গ, ৩. ক।