মৌলভীবাজার-৪ আসনে বৈধ ৭, বাতিল ২
Printed Edition
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সাতটি মনোনয়ন বৈধ ও দু’টি বাতিল ঘোষিত হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল গতকাল শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিএনপি নেতা জালাল উদ্দীন আহমেদ জিপু ও মূঈদ আশিক চিশতী। এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জেলা বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত অ্যাডভোকেট আবুল হাসান ও জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ জরিপ হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।