রাজধানীতে ১ দিনে গ্রেফতার ৪০১
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে এক দিনে ৪০১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৪ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৪২ জন, মতিঝিল বিভাগ ৪১ জন, তেজগাঁও বিভাগ ৩১ জন, মিরপুর বিভাগ ১১৯ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল, একটি আওয়ামী লীগের সেøাগান সম্বলিত ব্যানার, পাঁচটি প্লে-কার্ড, একটি হাইচ গাড়ি, ৬৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ, একটি মাইক্রোবাস ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
এ ছাড়াও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।