লন্ডন ম্যারাথনে রেকর্ডসংখ্যক আবেদন
Printed Edition
ক্রীড়া ডেস্ক
২০২৭ সালের লন্ডন ম্যারাথনে অংশ নেয়ার জন্য আবেদন করে নতুন রেকর্ড গড়েছেন দৌড়প্রেমীরা। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের পাবলিক ব্যালটে মোট ১৩ লাখ ৩৮ হাজার ৫৪৪ জন আবেদন করেছেন, যা গত বছরের ১১ লাখ ৩৩ হাজার ৮১৩ জনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।