ম্যানইউ ও চেলসির ড্র
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইস্ট লন্ডনের বৃষ্টিভেজা রাতে নাটকীয় সমতায় শেষ হলো ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের লড়াই। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বেঞ্জামিন সেস্কোর গোলে হার এড়িয়ে ১-১ ড্র করে মাইকেল ক্যারিকের দল। অন্য দিকে আরেক জায়ান্ট চেলসিও পয়েন্ট হারিয়েছে লিডস ইউনাইটের বিপক্ষে।
স্ট্যামফোর্ড ব্রিজে লিডস ইউনাইটেডের বিপক্ষে দুই গোলের লিড নেয়ার পরও জয় ধরে রাখতে পারেনি চেলসি। ২-২ গোলের ড্রয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট ভাগাভাগি করে সেরা চারে ওঠার সুযোগ হাতছাড়া করেছে লন্ডনের ক্লাবটি। চেলসির স্থান পঞ্চমে। আর লিডস ইউনাটেড উঠে এসেছে ১৫ তম স্থানে।