যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে শাহবাজ শরিফের উদ্যোগকে অভিনন্দন জুবায়েদা কাদের চৌধুরীর
Printed Edition
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের সমাপ্তির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবায়েদা কাদের চৌধুরী। তিনি বলেন, সংলাপ সফল না হলেও দীর্ঘদিন পরে দুই দেশের প্রতিনিধিদের একসাথে বসাটা ইতিবাচক। আমরা আশা করি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।
অপর এক বিবৃতিতে মুসলিম লীগ সভাপতি জুবায়েদা কাদের চৌধুরী
উত্তর আরব সাগর থেকে একটি সমুদ্রগামী জাহাজের ১৮ জন নাবিককে (যাদের মধ্যে বাংলাদেশীরাও ছিলেন) নিরাপদে উদ্ধার ও চিকিৎসার জন্য পাকিস্তান নৌবাহিনী, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন এবং পাকিস্তানের প্রশংসা করেছেন।
তিনি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব, দ্বিপক্ষীয় সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরদার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।