শিার্থী হত্যার বিচার দাবি

মানববন্ধনে জুলাই হামলায় মদদদাতা শিক

Printed Edition

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক-প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিার্থী শারমিন জাহান খাদিজার নৃশংস হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধনে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন একই বিভাগের শিকিা অধ্যাপক জেবউন্নেসা।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিতে গিয়ে এ ঘটনা ঘটে।

প্রতিক্রিয়ায় জাকসুর সমাজসেবা সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেন, অধ্যাপক জেবউন্নেসা, আপনি জুলাই হামলার মদদদাতা। আপনি সেই মানুষ, যিনি জুলাইয়ে শিার্থীদের ওপর হামলাকে সেলিব্রেট করেছিলেন। আপনি একাধিকবার শিার্থীদের গণরোষের মুখে পড়েছেন, আপনার বিভাগের শিার্থীরা আপনাকে বর্জন করেছেন। তারপরও আপনি কিভাবে পাবলিক প্রোটেস্টে আসেন?

একই পোস্টে তিনি আরো লিখেন, যে ব্যক্তি সন্ত্রাসী ছাত্রলীগ কর্তৃক শিার্থীদের ওপর হামলায় মদদ দেয়, রক্ত দেখে আনন্দ পায়, সে তো শারমিনের ঘটনায় ব্যথিত হওয়ার কথা না। কারণ এই শারমিনের মতোই শিার্থীরা তখন আহত হয়েছিল। সুতরাং আপনি শারমিনের হত্যাকাণ্ডকে পুঁজি করে মায়াকান্নার মাধ্যমে নিজের রাজনীতি করা বাদ দিন।

পোস্টের শেষ অংশে তিনি লিখেন, শারমিনের নিহত হওয়া আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমরা আমাদের জায়গা থেকে এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলছি, বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিচার নিশ্চিতে কাজ করছে। আপনি নিহত শারমিনের ঘটনাকে ক্যাপিটালাইজ করে ক্যাম্পাসে নরমাল হওয়ার চেষ্টা করবেন না। এসব করলে বিগত সময়ের মতো আবার গণরোষে পড়বেন।

শাখা শিবিরের সাধারণ সম্পাদক ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, মানববন্ধন শেষে আমরা বিভাগের চেয়ারম্যানকে আলটিমেটাম জানিয়েছি। আমাদের স্পষ্ট দাবি, অধ্যাপক জেবউন্নেসার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিভাগের কোনো ধরনের কার্যক্রমে যেন তাঁকে সম্পৃক্ত করা না হয়। অন্যথায় কোনো রকম জনরোষের ঘটনা ঘটলে এর দায়ভার বিভাগ এবং বিশ্ববিদ্যালয়কেই নিতে হবে।

উল্লেখ্য, জুলাই আন্দোলন চলাকালীন সময়ে ভাইরাল হওয়া এক হোয়াটসঅ্যাপ গ্রুপ বার্তায় জেবউন্নেসার একাধিক বার্তা পাওয়া যায়, যেখানে তাকে সরাসরি পুলিশ কর্তৃক শিার্থীদের ওপর গুলি চালানোর পে অবস্থান নিতে দেখা যায়।