শ্রীমঙ্গলে আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত
Printed Edition
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
আল-খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, আলোচনা ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার ঐতিহ্যবাহী বরুনা মাদরাসা ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল হুসনে কেরাত সংস্থা বাংলাদেশের সহযোগিতায় এবং জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগরের ব্যবস্থাপনায় আন্তর্জজাতিক কেরাত সম্মেলনে তানজানিয়ার কারী ঈদী শাবান, ইরানের কারী জাওয়াদ হোসাইনী, মিসরের কারী ড. সালাহ মুহাম্মদ সোলায়মান, পাকিস্তানের কারী মুফতি শিহাব উদ্দিন ও বাংলাদেশের কারী আব্বাস উদ্দীন তিলাওয়াত করেন।
হাফিজ মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভীর সভাপতিত্বে ও মাওলানা কারী সফিক উদ্দিন, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মাওলানা শেখ হাদি আলম হামিদী, মাওলানা আনাছ চৌধুরী, মাওলানা মীম সুফিয়ান, শাহ মিসবাহের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী। আলোচনায় অংশ নেন হাফিজ মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা অবদাল হোসেন খান, মাও শাহ্ মুহাম্মদ নজরুল ইসলাম ও মাওলানা শেখ নূরে আলম হামিদী প্রমুখ।