ভারতে কারাগারে বাংলাদেশী যুবকের মৃত্যু : নাকুগাঁও সীমান্তে লাশ হস্তান্তর

Printed Edition

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

ভারতে কারাভোগের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশী যুবক শিপন হাওলাদারের লাশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশটি পরিবারের কাছে তুলে দেয়া হয়।

নিহত শিপন হাওলাদার বরগুনা সদর উপজেলার সবেজ হাওলাদারের ছেলে। জানা যায়, প্রায় ১৯ মাস আগে তিনি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাকে আটক করে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করে। পরে ভারতীয় আদালত তাকে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল তার সাজা শেষ হওয়ার কথা ছিল।

এর আগেই গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের হলিদাগঞ্জ থানায় তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছিল।

দুই দেশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর বেলা ১টার দিকে নাকুগাঁও সীমান্তে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করা হয়। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী, ইমিগ্রেশন ও পুলিশ।