নাটোরের জয়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে পদ্মা জোনে সিরাজগঞ্জ শহীদ সামসুদ্দিন স্টেডিয়ামে নাটোর জেলা দল ৩-২ গোলে হারায় রাজশাহী জেলা দলকে। নাটোরের বাবুল ইসলাম হন ম্যাচসেরা। আগের ম্যাচে পাবনা জেলা দল ১-১ গোলে ড্র করে বগুড়া জেলা দলের বিপক্ষে। ম্যাচ সেরা বগুড়ার অধিনায়ক আবদুল্লাহ আল সৌরভ।