বড় দেশগুলোর মুখ খোলা উচিত ছিল : মঈন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ ক্রিকেটের মধ্যে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মঈন আলী। ‘ফিজের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পাকিস্তান ও বাংলাদেশের খেলোয়াড়রা প্রায়ই এ ধরনের সমস্যার সম্মুখীন হয়। এটি বারবার ঘটছে এবং এটি একটি বড় সমস্যা। আইসিসি কখনোই যেমন হওয়া উচিত ছিল তেমন হতে পারেনি। সবাই জানে যে ক্রিকেট আসলে কারা চালাচ্ছে। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো বড় দেশগুলোর মুখ খোলা উচিত ছিল।’