এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন

তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি

Printed Edition
sy-1
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন

মো: গোলাম মোস্তফা

সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর মানিকগঞ্জ।

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন’ থেকে আরো ৭টি এবং ‘চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি’ থেকে ১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন

২৪। বোর পরমাণু মডেল অনুযায়ী শক্তিস্তরের আকার কী রূপ হবে?

ক) উপ-বৃত্তাকার খ) সর্পিলাকার

গ) বৃত্তাকার ঘ) ঘনাকার

২৫। আইসোটোপের কোনটি সমান থাকে?

ক) ভরসংখ্যা খ) নিউট্রন সংখ্যা

গ) প্রোটন সংখ্যা ঘ) প্রোটন ও নিউট্রন সংখ্যা

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রাহিনকে ডাক্তার সমৃদ্ধ দ্রবণ পান করতে দিলো। এতে তার বমি বমি ভাব, মাথাধরাসহ অধিকাংশ চুল পড়ে যায়।

২৬। রাহিন কোন রোগে আক্রান্ত?

ক) লিউকেমিয়া

খ) ব্রেইন ক্যান্সার

গ) থাইরয়েড ক্যান্সার

ঘ) থ্যালাসিমিয়া

২৭। রাহিনের মাথার চুল পড়ে যাওয়ার কারণ-

র) তেজস্ক্রিয়তা

রর) বিটা রশ্মি নির্গত হওয়া

ররর) দ্রবণের বিষক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক) র, রর খ) রর, ররর

গ) র, ররর ঘ) র, রর ও ররর

২৮। নিচের কোন ক্ষেত্রে নিলস বোর অপেক্ষা রাদারফোর্ডের অবদান বেশি?

ক) ইলেকট্রন বিন্যাস খ) শক্তিস্তর আবিষ্কারে

গ) বর্ণালী ব্যাখ্যা ঘ) নিউক্লিয়াস আবিষ্কারে

২৯। অ্যালুমিনিয়াম সালফেটে যৌগটিতে মোট কতটি পরমাণু বিদ্যমান?

ক) ১১ খ) ১২

গ) ১৩ ঘ) ১৭

৩০। রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে?

ক) ১৮১১ খ) ১৮১৩

গ) ১৯১১ ঘ) ১৯১৩

উত্তর: ২৪। গ, ২৫। গ, ২৬। গ, ২৭। ক, ২৮। খ, ২৯। ঘ, ৩০। গ।

চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি

১। আধুনিক পর্যায় সারণির সত্যিকার মূল ভিত্তি কী?

ক) পারমাণবিক সংখ্যা খ) পারমাণবিক ভর

গ) আপেক্ষিক পারমাণবিক ভর ঘ) ইলেকট্রন বিন্যাস

উত্তর : ১। ঘ।