শিশু টিকাদান কার্যক্রমের অবনতি রোধে জরুরি পদেেপর দাবি ওয়াইডব্লিউডিআরসির
Printed Edition
বাংলাদেশে শিশুদের টিকাদান কার্যক্রমে সাম্প্রতিক অবনতি, বিপুলসংখ্যক শিশু পূর্ণ টিকা থেকে বঞ্চিত হওয়া এবং প্রতিরোধযোগ্য রোগে মৃত্যুর ঝুঁকি বাড়ায় উদ্বেগ জানিয়ে প্রতিবাদ সভা করেছে ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড কাইমেট (ওয়াইডব্লিউডিআরসি)।
নারী উন্নয়ন শক্তি এবং ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, পিপুল হেলথ মুভমেন্ট, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন, সিলিডের সহযোগিতায় আয়োজিত এ সভায় বলা হয়, গত বছরে জাতীয় টিকাদান কর্মসূচির কার্যক্রম সরকারের গাফিলতির কারণে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। টিকা সরবরাহে বিঘœ, মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীর সঙ্কট, আন্তর্জাতিক সহায়তা হ্রাস এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবার সীমিত পৌঁছানোর ফলে প্রায় চার লাখ শিশু পূর্ণ টিকা থেকে বঞ্চিত হয়েছে এবং প্রায় ৭০ হাজার শিশু একটিও টিকা পায়নি।
এ ছাড়া, হামের মতো প্রতিরোধযোগ্য রোগের পুনরুত্থান ঘটছে এবং শিশু মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গবেষণায় দেখা গেছে, টিকাদান কার্যক্রম স্বাভাবিক থাকলে প্রতি বছর প্রায় ৯৪ হাজার শিশুর জীবন রা সম্ভব যা বর্তমানে হুমকির মুখে রয়েছে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াইডব্লিউডিআরসির নির্বাহী চেয়ারম্যান সুলতানা নুসরাত আফরোজ।
সভায় আরো বক্তব্য রাখেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভিন, পিপুল হেলথ মুভমেন্টের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সদস্য ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের সভাপতি শাহেদা ওয়াহাব, ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিমা হক, সিলিডসের সদস্য সেলিনা আক্তার প্রমুখ।
বক্তারা সরকারের প্রতি ছয়টি জরুরি পদপে লিখিত দাবি জানান। সেগুলো হলো-
১. জাতীয় টিকাদান কর্মসূচিতে পর্যাপ্ত বাজেট বৃদ্ধি ও টিকার সরবরাহ নিশ্চিত করা। ২. মাঠপর্যায়ে দ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিণ জোরদার করা। ৩. বস্তি, দুর্গম ও প্রান্তিক এলাকায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা। ৪. টিকা সংরণ ও সরবরাহব্যবস্থার (পড়ষফ পযধরহ) উন্নয়ন করা। ৫. জনসচেতনতা বৃদ্ধি এবং টিকা বিষয়ে ভুল ধারণা দূরীকরণে কার্যকর প্রচারণা চালানো। ৬. আন্তর্জাতিক অংশীদারদের সাথে সমন্বয় বৃদ্ধি করে টিকাদান কর্মসূচি পুনরুজ্জীবিত করা। বিজ্ঞপ্তি।