বসুন্ধরার পেছন পেছনই আছে ফর্টিস

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

  • বসুন্ধরা কিংস ২-১ আরামবাগ
  • পুলিশ ০-২ ফর্টিস

ইউনাইটেড হেলথ কেয়ার বাংলাদেশ ফুটবল লিগে শীর্ষস্থান ধরেই রেখেছে বসুন্ধরা কিংস। অন্যদিকে তাদের সাথে যৌথভাবে শীৗের্ষ থাকার সুযোগ হারালেও এখনো চ্যালেঞ্জ জানাচ্ছে ফর্টিস এপসি। বসুন্ধরা কিংসের জয়ের দিনে গতকাল পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে ফর্টিসও। ফলে এখন তারা বসুন্ধরার চেয়ে ৩ পয়েন্ট দূরত্বে। ১২ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে সবার উপরে বাংলাদেশের ফুটবলে সর্বশেষ ট্রেবল জয়ীরা। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফর্টিস। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা আবাহনী। হারের ফলে বাংলাদেশ পুলিশ আরো পিছিয়ে গেছে। ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে পুলিশ। অন্য দিকে ৯ পয়েন্ট নিয়ে তলানীতেই আরামবাগ ক্রীড়া সঙ্ঘ।

কিংস এরিনায় মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও আরামবাগ। ৭ এপ্রিল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই আরামবাগকে ৫ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। ম্যাচটি ছিল ফেডারেশন কাপের। ফেডারেশন কাপ থেকে ছিটকে গেছে মতিঝিল ক্লাব পাড়ার দলটি। তাই ওই ম্যাচে তাদের লড়া“টিা তেমন মজবুত ছিল না। তবে এই ক্লাবটির জন্য লিগটা খুবই গুরুত্বপূর্ণ। রয়েছে লিগের পয়েন্ট টেবিলে সবার নিচে। ফলে রেলিগেশন থেকে মুক্তি পাওয়ার জন্য জয় বা ড্রটা খুবই জরুরি ছিল শেখ জাহিদুর রহমান মিলনের দলের জন্য। তবে তারা ২ গোলে পিছিয়ে পড়ে ব্যবধান কমানো ছাড়া কিছুই করতে পারেনি।

ম্যাচের ২৪ মিনিট বয়সেই গোলের দেখা পায় বসুন্ধরা কিংস। জান দিক থেকে রাকিব হোসেনের কাটব্যাক থেকে চমৎকার ডান পায়ের প্লেসিং শটে বল জালে পাঠানি ডরিয়লটন গোমেজ। বল গড়িয়ে গড়িয়ে চলে যায় জালে। এরপর ব্যবধান দ্বিগুণ করতেও সময় বেশি নেয়নি দেশসেরা ক্লাবটি। ২৮ মিনিটেই দ্বিতীয় গোল। এবার বলের যোগানদাতা ডরিয়েলটন নিজেই। এই ব্রাজিলিয়ানের ক্রসে আলতো ড্রপ হেড করেন বসুন্ধরার নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে। সেই বল পোস্টের সামনে ড্রপ খেয়ে জালে জড়ায়।

আরামবাগ গোল পরিশোধের চেষ্টা করতে থাকে। নাজিমের শট অল্পের জন্য গোল হয়নি। বল ক্রসবার ঘেঁসে বাইরে যায়। ৬৩ মিনিটে গোলের দেখা পায় আরামবাগ। ঘানার মিডফিল্ডার মিলসের বাম পায়ের ভলি পোস্টে লেগে গোললাইন অতিক্রম করে। প্রথম পর্বে বসুন্ধরা কিংস ২-০তে হারিয়েছিল আরামবাগকে।

গাজীপুর স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ফর্টিস এফসির জয়ের নায়ক দুই স্থানীয় ফুটবলার মিঠু চৌধুরী ও পিয়াস আহমেদ নোভা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু ৫ মিনিটে এগিয়ে নেন দলকে। এরপর ৯২ মিনিটে মাসুদ পারভেজ কায়সারের দলের জয় নিশ্চিত হয় পিয়াস নোভার গোলে। নোভাও অনূর্ধ্ব-২০ সাফ খেলেছিলেন কয়েক বছর আগে। দুই দলের প্রথম পর্বের ম্যাচটি গোলশূন্যতে ড্র হয়েছিল।