ঝিনাইদহের ৪ আসনে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Printed Edition

রুহুল আমিন সৌরভ কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহ জেলার চারটি আসনে ২১ প্রার্থীর মধ্যে ১২ জন জামানত হারিয়েছেন। স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষ জানায়, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মোট ভোট পড়েছে দুই লাখ ৩৭ হাজার ২১২। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৯ হাজার ৬৫১ ভোট। এ আসনে এবি পার্টির মতিয়ার রহমান ৬১০ ভোট, বাসদের শহিদুল এনাম পল্লব ৩০৯ ভোট এবং জাতীয় পার্টির মনিকা আলম ৯৬৯ ভোট পেয়ে জামানত হারান। এখানে বিজয়ী হয়েছেন বিএনপির মো: আসাদুজ্জামান।

ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনে মোট ভোট তিন লাখ ৮৪ হাজার ৬৬৫। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৪৮ হাজার ৮৩ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আসসাদুল ইসলাম ৩৪০ ভোট, সিপিবির আবু তোয়াব ৫৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মমতাজুর রহমান চার হাজার ৫৭১ ভোট এবং জাতীয় পার্টির সওগাতুল ইসলাম ৯৯৪ পেয়ে জামানত হারান। এ আসনে জয়ী হন জামায়াতের আলী আজম মোহাম্মদ আবু বকর।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মোট ভোট তিন লাখ ৩৫ হাজার ৫০০। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৪১ হাজার ৯৩৭ ভোট।

ইসলামী আন্দোলনের সরোয়ার হোসেন তিন হাজার ৮২০ ভোট ও গণ অধিকার পরিষদের সুমন কবির ৩৮৮ ভোট পেয়ে জামানত হারান। বিজয়ী হয়েছেন জামায়াতের মতিয়ার রহমান।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের ৪ ইউনিয়ন) আসনে মোট ভোট দুই লাখ ৪৭ হাজার ৯৩২। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৩০ হাজার ৯৯১ ভোট। ইসলামী আন্দোলনের আব্দুল জলিল তিন হাজার ৯০৭ ভোট, গণফোরামের খনিয়া খানম ২৬৭ ভোট ও জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু ৬১৩ পেয়ে জামানত হারান। এ আসনে জামায়াতের আবু তালিব বিজয়ী হন।