দেবীগঞ্জে খেলোয়াড় বাছাই উদ্বোধন
Printed Edition
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জে ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল দেবীগঞ্জ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বীন জিয়া।