দাউদকান্দি গৌরীপুরে সাউথইস্ট ব্যাংকের শাখা
Printed Edition
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে সাউথইস্ট ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউথইস্ট ব্যাংকের ডিএমডি (পিএলসি) সেকান্দর ই আজম। অতিথি বক্তা ছিলেন ব্যাংক কর্মকর্তা মুশফিকুর রহমান, ইবিটি আশিকুজ্জামান খান, এরিয়া ম্যানেজার এমডি দেলোয়ার হোসেন, গৌরীপুর ভয়েজার ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সুমন সরকার, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম, জিন্নত আলী কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক শামীম পারভেজ ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: বশির উল্লাহ প্রমুখ। বিজ্ঞপিÍ।