সিসিডিএম কাপ চাম্পিয়ন অপরাজেয়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সিসিডিএম টি-২০ চ্যালেঞ্জ কাপের ফাইনালে অগ্রণীকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তৌহিদ খানের দল।

ঢাকার ক্রিকেটার্স অ্যাকাডেমি গ্রাউন্ডে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে অগ্রণী। ৯১ স্ট্রাইকরেটে ৪৩ রান করেন মো: রেজাউল করিম। ১৪ বলে ৩১ রান করেন রাহানুর ইসলাম, সুহিন ৩১, সাত বলে ২০ রান রিয়াজুল মোল্লার এবং ১৩ রান করেন আবির হোসেন। অপরাজেয়র হয়ে তিন উইকেট নেন মাসমাইন সাগর। রায়হান ও আসাদুজ্জামান প্রিন্সের শিকার দু’টি করে উইকেট।

জবাবে ১২.২ ওভারে চার উইকেট হারিয়ে অপরাজেয়র সংগ্রহ ছিল ৬৯ রান। এরপরই সাদ ও তৌহিদের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে জয়ের ভীত পায় দলটি। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৭০ রান। ৪৫ রানে অধিনায়ক ফিরে গেলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাদ। ১৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রান করে সেরা খেলোয়াড়ও তিনি। রাকিক ইসলাম শ্রাবণ সাত বলে ১৫ রান করেন। তিন উইকেট নেন অগ্রণীর রতন। আবির পান এক উইকেট।