কিউবায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

Printed Edition

আলজাজিরা

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক অভিযানে ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবা সরকার। নিহতরা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কিউবা সরকার তাদেরকে ‘সাম্রাজ্যবাদী পোশাক পরিহিত সন্ত্রাসীদের মুখোমুখি হয়ে প্রাণ হারানো কিউবান যোদ্ধা’ হিসেবে অভিহিত করেছে। নিহতদের সম্মানে ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল।