পিএসএল ফাইনালে খেলতে পারবেন নাহিদ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল সামনে রেখে সিদ্ধান্ত বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের পেসার নাহিদ রানাকে এবার পিএসএল শিরোপা লড়াইয়ে অংশ নেয়ার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি। আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পর নাহিদকে তার ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩ মে পাকিস্তান সুপার লিগের ফাইনালে খেলার অনুমতি দেয়া হয়েছে।