আব্দুল মজিদ পাবনায় স্মরণীয় থাকবেন : শিমুল বিশ্বাস এমপি

Printed Edition
bangla-5
পাবনার সাংবাদিক আব্দুল মজিদ দুদুর স্মরণসভায় বক্তব্য রাখছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস : নয়া দিগন্ত

পাবনা প্রতিনিধি

পাবনার সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আব্দুল মজিদ দুদু পাবনার সাংবাদিকতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার লেখনি পাবনার মানুষের কল্যাণে দিক-নির্দেশনা দিয়েছেন। তথ্য-উপাত্ত এবং সত্যতা ছিল তার সংবাদের মূল ভিত্তি ছিল। তার ব্যক্তিগত চিন্তাচেতনা কখনো তার সংবাদে প্রতিফলন ঘটাননি।

গত শনিবার রাতে পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও নয়া দিগন্তের পাবনা জেলার সাবেক প্রতিনিধি প্রতিথযশা সাংবাদিক আব্দুল মজিদ দুদুর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের ভিআইপি অডিটরিয়ামে পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, দ্য ডেইলি অবজারভার প্রতিনিধি নরেশ মধু, একুশে টেলিভিশন ও মানবজমিনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, দ্য ডেইলি নিউএজের প্রতিনিধি মাহফুজ আলম প্রমুখ।