কিডস ক্রিয়েশন টিভির সিরাত বিষয়ক অনুষ্ঠান ‘কামলিওয়ালা’ এর শুটিং সম্পন্ন
Printed Edition
কিডস ক্রিয়েশন টিভির সিরাত-বিষয়ক অনুষ্ঠান ‘কামলিওয়ালা’-এর শুটিং সম্পন্ন হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির হলরুমে শুটিং সম্পন্ন হয়। অনুষ্ঠানটি ১২ রবিউল আউয়াল রাত সাড়ে ১১টায় গাজী টিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে একযোগে সম্প্রচার হবে।
দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিল সাইমুম শিল্পীগোষ্ঠী, উচ্চারণ শিল্পীগোষ্ঠী, অনুপম সাংস্কৃতিক সংসদ, সন্দ্বিপন শিল্পীগোষ্ঠী ও জাগরণ শিল্পীগোষ্ঠী।
অনুষ্ঠানে হামদ-নাত কাওয়ালি পরিবেশন করে জনপ্রিয় শিশু ও কিশোর শিল্পীরা। তারা হলো- জাহিন ইকবাল, আহনাফ আদিল শাফী, সুরাইয়া আক্তার সাইফা, মুজাহিদুল ইসলাম, তাসনীম ফারহান মাহীর, রাইয়ান রহমান, শাহরান সাফির ও ইহানূর রহমানসহ অন্য শিশুশিল্পীরা।
মহানবী হজরত মুহাম্মদ সা:-এর জীবন, আদর্শ ও শিক্ষাকে তুলে ধরতে ‘কামলিওয়ালা’ অনুষ্ঠানের মধ্যে ছিল- হামদ নাত, কাওয়ালি, ইসলামী গান ও নাটিকা।
শুটিংয়ে উপস্থিত ছিলেন- বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক ড. চৌধুরী মাহমুদ হাসান এবং কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ ও সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান ও কিডস ক্রিয়েশন টিভির অনুষ্ঠান প্রধান আহসান হাবীব খান।
গোলাম মোস্তফা খানের পরিচালনায় অনুষ্ঠানটির টেকনিক্যাল ডিরেকশনে ছিলেন- হাবিবুল্লাহ শিকদার, উপস্থিত ছিলেন অনুষ্ঠান প্রযোজক মিরাদুল ইসলাম মুনীম। অনুষ্ঠানটি উপস্থাপনা করে শিশুশিল্পী আহনাফ আবদুল্লাহ। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর সানসিটস পলিক্লিনিক ও কো-স্পন্সর স্বপ্নসিঁড়ি গ্রুপ। এ ছাড়াও মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সিরাত স্পেশাল আয়োজন শিশুদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান- ‘মাথায় কত প্রশ্ন আসে’-এর স্টুডিও পর্ব শুটিং সম্পন্ন হয়। বিশেষ এই পর্বে শিশুদের প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আলী হাসান উসামা। উপস্থাপনা করে শিশু উপস্থাপক উম্মে হানি বিনতে বোরহান। বিজ্ঞপ্তি।