উড়ন্ত অবস্থায় পাড়া ডিম থেকে বাচ্চা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পৃথিবীজুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা-আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবন যাপন, আচার-আচরণ নানান ধরনের।

তেমনই একটি পাখি হামিং বার্ড। পৃথিবীর সবচেয়ে ছোট এই পাখি শরীর ২ ইঞ্চি বা ৬ সেন্টিমিটারের মতো। ওজন মাত্র ২ গ্রাম! ওড়ার সময় প্রতি সেকেন্ডে ৪০ থেকে ৫০ বার ডানা ঝাপটায়। ঘণ্টায় উড়তে পারে গড়ে ৪৫ কিলোমিটার গতিতে। এ সময় সামনে, পেছনে, উপরে ও নিচে সব দিকেই পূর্ণগতিতে চলাচল করতে পারে এরা।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, হামিং বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, আর সে ডিম মাটিতে পড়ার আগেই তা থেকে বাচ্চা ফুটে খোলস থেকে বের হয়ে উড়তে শুরু করে। ইন্টারনেট।