মাভাবিপ্রবির ৫০ বছরের অ্যাকাডেমিক প্ল্যান প্রণয়নে সিআরদের সাথে মতবিনিময়
Printed Edition
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৬ থেকে ২০৭৫ সাল পর্যন্ত ৫০ বছরের অ্যাকাডেমিক মাস্টার প্ল্যান তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শ্রেণী প্রতিনিধিদের (সিআর) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সেমিনার কক্ষে অপধফবসরপ গধংঃবৎ চষধহ ঋড়ৎসঁষধঃরড়হ ঈড়সসরঃঃবব এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ভিসি ও অ্যাকাডেমিক মাস্টার প্ল্যান ফরমুলেশন কমিটির সভাপতি অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি অধ্যাপক মো: আনিছুর রহমান।
সভাপতির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা, যুগোপযোগী কারিকুলাম, গবেষণা, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ এবং শিক্ষার্থীবান্ধব অ্যাকাডেমিক পরিবেশ। আগামী ৫০ বছরে মাভাবিপ্রবিকে একটি আন্তর্জাতিক মানের, গবেষণানির্ভর ও আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে এই অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ পরিকল্পনায় শিক্ষার্থীদের মতামত ও প্রত্যাশাকে যথাযথ গুরুত্ব দেয়া হবে।
সভায় পাঁচ সদস্যবিশিষ্ট অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান ফরমুলেশন কমিটির বিশেষজ্ঞ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিওলজি বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং সদস্য ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সাইফুদ্দিন মো: তারিক অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যানের খসড়া আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।
এ সময় কমিটির সদস্য মাভাবিপ্রবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন, সদস্যসচিব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো: খায়রুল ইসলামসহ শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো: ফজলুল করিম এবং প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সিআররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।