ঢাকা ওয়াসার এমডি ড. মনিরুজ্জামান
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত সচিব ড. মুহা: মনিরুজ্জামানকে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো: মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ড. মনিরুজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জ্বালানি ও পরিবেশ বিষয়ে গবেষক। জ্বালানি দারিদ্র্য ও জ্বালানি ন্যায্যতা (Energy poverty and energy Justice) বিষয়ে Elsevier Journalএ তার Publication আছে।