খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

Printed Edition

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল রাজধানীর শেরে বাংলা নগরে ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে খালেদা জিয়ার কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন। একই সাথে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। এ সময় প্রোভিসি প্রফেসর মো: লুৎফর রহমান ও প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো: জাফরুল আযম, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিন-ভারপ্রাপ্ত, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।