হচ্ছে না স্বাধীনতা কাপ ফুটবল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

প্রথমে হোঁচট খেল বাফুফের সুপার কাপ আয়োজন। আগামীবার করা হবে এই আশ^াসেই এবারেরটি করতে পারায় সান্ত¡না দেয়ার চেস্টা। বাফুফের পেশাদার লিগ কমিটির পরিকল্পনা ছিল চলমান বাংলাদেশ ফুটবল লিগ শেষেই স্বাধীনতা কাপ আয়োজনের। সেখানে বাংলাদেশ ফুটবল লিগের দেশী ফুটবলাররাই খেলতো। সাথে আরো ৫ দল। তবে শেষ পর্যন্ত এই স্বাধীনতা কাপও মাঠে গড়াচ্ছে না। ফলে চলতি ফুটবল মৌসুম শীর্ষ পর্যায়ে ফেডারেশন কাপ আর প্রিমিয়ার লিগ দিয়েই শেষ হচ্ছে। স্বাধীনতা কাপ যে বাফুফের পক্ষে করা সম্ভব হচ্ছে না তা জাতীয় নির্বাচনের সময় লিগ বন্ধ রখার সময়ই বুঝা গেছে। পেশাদার লিগ কমিটির পরিকল্পনা ছিল এপ্রিলে লিগ শেষেই জুন উইন্ডোর আগে যে সময় মিলবে এর মধ্যেই স্বাধীনতা কাপ শেষ করার। তবে লিগ পিছিয়ে যাওয়ায় এবং জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশ ইউরোপে গিয়ে সানমেরিনোর সাথে ম্যাচ খেলার পরিকল্পনা করায় এ বছরও হচ্ছে না স্বাধীনতা কাপ।