ময়মনসিংহ-৫ আসনে খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Printed Edition

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাওলানা রেজাউল করিম। গত রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের কাছ থেকে তিনি এ মনোনয়ন ফরম গ্রহণ করেন।

এ সময় মাওলানা রেজাউল করিম বলেন, মুক্তাগাছা ওলামায়ে কেরামের ঘাঁটি ও ধর্মপ্রাণ মানুষের জনপদ। এখানে হাজারো মাদরাসা রয়েছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে আট দলের কাছে সমঝোতার জোর দাবি জানানো হবে, যেন এ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে রাখা হয়। তিনি আল্লামা মামুনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলা সভাপতি মাওলানা মজিবর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, সহসভাপতি মাওলানা মফিজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমীন, মাওলানা ওয়াজিহুল্লাহ, প্রচার সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান জুয়েল, মাওলানা সিফাতুল্লাহসহ উপজেলা ও পৌর শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।