আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাথে সিম্যাক্স লিমিটেডের চুক্তি
Printed Edition
আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং সিম্যাক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায়, উভয় প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কৃষি ফসল উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে কৃষকদের সার্বিক সহযোগিতা এবং দেশের কৃষি ও পল্লী উন্নয়নে ভূমিকা রাখবে।
রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর এবং সিম্যাক্স লিমিটেডের চেয়ারম্যান হিরণ নাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সিম্যাক্স লিমিটেডের ডিরেক্টর সামসুল আলম, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিজনেস হেড মনিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও আল-আরাফাহ পল্লী উন্নয়ন কর্মসূচি হেড মাহমুদ রিয়াদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এম এম রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।