পিকেএসএফ-বিশ্বব্যাংক ১৫.০৭৫ কোটি ডলারের চুক্তি
Printed Edition
দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের মধ্যে গতকাল ১৫ কোটি সাত লাখ ৫০ হাজার মার্কিন ডলারের একটি চুক্তি সই হয়েছে। পিকেএসএফের পক্ষে এমডি মো: ফজলুল কাদের এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম এই চুক্তিতে সই করেন। এ অর্থায়ন পিকেএসএফ কর্তৃক বাস্তবায়নাধীন জবপড়াবৎু ধহফ অফাধহপবসবহঃ ড়ভ ওহভড়ৎসধষ ঝবপঃড়ৎ ঊসঢ়ষড়ুসবহঃ (জঅওঝঊ) প্রকল্পের অতিরিক্ত তহবিল হিসেবে যুক্ত হবে।
২০২২ সালে ২৫ কোটি মার্কির ডলারের তহবিল নিয়ে যাত্রা শুরু হয় জঅওঝঊ প্রকল্পের এবং এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল জুন ২০২৬-এ। তবে, নতুন এ অর্থায়নের ফলে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত বর্ধিত সময়কালের জন্য প্রকল্পের বাজেট দাঁড়াবে ২৮ কোটি ছয় লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বিশ্বব্যাংকের অতিরিক্ত অর্থায়নের পর অবশিষ্ট অর্থ জোগান দেবে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো। অর্থাৎ, ২০২২ সাল থেকে শুরু করে ২০৩০ সাল পর্যন্ত জঅওঝঊ প্রকল্পের সর্বমোট বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ কোটি ছয় লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশী টাকায় প্রায় ছয় হাজার ১০০ কোটি টাকার সমপরিমাণ। বিজ্ঞপ্তি।